আমাদের মহানায়ক
সেপ্টেম্বর 6, 2009 by হাসনুহানার গল্প
সোজাসুজি প্রশ্ন করা যাক –
১। একটা লোক গত ২৫ বছর ধরে সিনেমা করছে – এবং এখোনো করে চলেছে আর চলবে – কে?
২। লোকটা ৩০০ টার কাছাকাছি সিনেমা করেছে এবং প্রায় ১০০ টা অভিনেত্রী র সাথে – কে?
৩। লোকটা বছরে প্রায় ৩৫-৪০ টা সিনেমা রিলীজ় করে – কে?
৪। লোক টা নিজে একটা ইন্ড্রাস্টি – কে?
আপনি তাকে দেখে নাক সিটকাতে পারেন, হাসতে পারেন, নকল করে মজা করতে পারেন, কিন্তু কোনোভাবে তাকে উপেক্ষা করতে পারবেন না। কারন তিনি নিজে একজন ইন্ড্রাস্টি। বাংলা সিনেমার যদি ইতিহাস লেখা হয়, তো কোনো সন্দেহ নেই, যে তিনি একটা অধ্যায়।
হ্যা – তিনি হলেন প্রসেনজিত চাট্যাজী। আমাদের বুম্বাদা আর গ্রা্ম বাংলার মানুষের কাছে “পসেনজিত”। উত্তম কুমার এর পর বাংলা সিনেমা র মহানায়ক।
সেই ছোট্ট জিঙ্গাসা দিয়ে শুরু, তারপর দুটি পাতা আর তারপর অমর সঙ্গী – আর কখোনো পিছনে ফিরে তাকাতে হয় নি। আজও লোকে “চিরদিনি তুমি যে আমার” শোনে এবং ১০০ টার মধ্যে ২৫ জন caller tune রাখে এই গান টা।
আমার বুম্বাদা সাথে প্রথম পরিচয় বোধহয় “শত্রু” তে। সেই সাহসী পুলিস এর সাথে। তখন গ্রামের বাড়িতে থাকতাম, গ্রামে আমাদের বাড়িতে একমাত্র টিভি ছিল। প্রত্যেক রবিবার এ বিকেলে বাংলা সিনেমা হত এবং পুরো পাড়া জ়ড়ো হতো আমাদের বাড়ীতে। তো মনে পরে কিভাবে লোকেরা প্রসেনজিত এর সিনেমা থাকলে তাড়াতাড়ি সব কাজ শেষ করে বসে যেত। আজকের এর স্যাটেলাইট বিপ্লবে হয়ত হয়ত সেই জিনিস টা হারিয়ে গেছে কিন্তু বুম্বাদার জনপ্রিয়তা একই আছে।
এটা হয়ত বাড়াবাড়ি রকমের আলোচোনা যে উত্তম কুমার বড় না প্রসেনজিত, কিন্ত এক টানা ২৫ বছর ধরে যে ভাবে প্রসেনজিত শাসন করে চলেছেন – স্রম্ভম না করে থাকতে পারবেন না। প্রসেনজিত একই ভাবে দুই ধরনের সিনেমা – বানিজ্যিক এবং সমান্তরাল – সমান ভাবে কাজ করে চলেছেন আর করবেন।

আমরা তাকে দেখেছি একজন মিষ্টি প্রেমিক রূপে, দেখেছি এক সাথে ২০ টা গুণ্ডা কে ঠাণ্ডা করতে। আবার, গান করতে, নাচতে – ব্যর্থ প্রেমিক রূপে কাঁদতে, ভগবানে র -কাছে প্রার্থনা করতে, ভিলেন কে শেষ করার শপথ নিতে, অত্যাচারী জমিদার হিসাবে, সমাজ সেবক হিসাবে, ট্রেড ইউনিয়ন লীডার হিসাবে, অটো চালাক হিসাবে, ঘর জামাই হয়ে দজ্জাল শাশুড়ি কে শাসন করতে – প্রসেনজিত সাদা কালো সিনেমা এর সময় থেকে কেরিয়ার শূরু করে করে আজ় ও হীরো – আপনি যে কোনো চরিত্রের কল্পনা করুন, প্রসেনজিত সব চরিত্রে অভিনয় করেছেন।
আমার প্রসেনজিত এ জিনিস টা ভালো লাগে টা তার Dedication , সিনেমা র প্রতি ভালবাসা এবং সত্যি কিছু করার ইছছে বাংলা সিনেমা র জন্য।
এটা ও ঠিক, অন্য রিজিওনাল সিনেমা বিশেষ করে সাউথে র হিরো রা যে সর্বভারতীয় ফ্রেম পেয়েছেন, প্রসেনজিত তা পাননি। এখন ও National Award পাননি। কিন্ত সেটা বোধহয় বড় কখা নয়। বড় কখা হোলো, একটা পুরো ইন্ড্রাস্টি তার কাঁধে – জীবনদ্দশায় এত বড় বাপ্যার আর কত জন এর সাথে ঘটে।
বুম্বাদা, আপনি দীর্ঘজীবী হউন।
Like this:
Be the first to like this post.
Posted in বিনোদন | Leave a Comment
Leave a Reply